রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৫:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বৃদ্ধি

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বৃদ্ধি

ঢাকা প্রেস নিউজ


সরকার সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে।

 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলবৎ থাকবে।
 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হলো। এর ফলে তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর বিভিন্ন ধারার অধীনে অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট ধারাগুলোর মধ্যে রয়েছে ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২।
 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এরপর ৩০ সেপ্টেম্বর নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারাও এই ক্ষমতা পান। সর্বশেষ ১৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে এই ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়, যেখানে কোস্টগার্ড ও বিজিবিতে কর্মরত সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত হন।