রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১৪:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও: মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও: মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ভুয়া অডিও রেকর্ড ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 

শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়।
 

প্রতিবাদলিপিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে একটি ফেইক বা এআই-জেনারেটেড অডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এটি তার কণ্ঠ নয়, বরং কৃত্রিমভাবে তৈরি বিকৃত একটি কণ্ঠস্বর। যারা উপদেষ্টার প্রকৃত কণ্ঠস্বর শুনেছেন, তারা সহজেই বুঝতে পারবেন এটি সম্পূর্ণ ভুয়া।
 

‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে প্রকাশিত ওই ২৫ সেকেন্ডের অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর সম্পর্কিত বিষয়ে এক অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের ভুয়া অডিও তৈরি ও প্রচার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এর মাধ্যমে সমাজে গুজব ছড়ানো হচ্ছে এবং জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।
 

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কনটেন্ট ছড়িয়ে অপপ্রচারে লিপ্তদের প্রতি সতর্কবার্তাও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।