মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পররাষ্ট্রমন্ত্রীকে ১৪ দূতাবাসের চিঠি

পররাষ্ট্রমন্ত্রীকে ১৪ দূতাবাসের চিঠি

আন্দোলন মোকাবিলা ও সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে ১৪ দূতাবাস। সেই সঙ্গে চিঠিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে নতুন করে প্রাণহানি এড়াতে এবং সকল পক্ষকে চলমান সংকটের টেকসই সমাধান খোঁজারও তাগিদ দেয়া হয়েছে। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে দেয়া এক চিঠিতে দূতাবাসগুলো এ পরামর্শ দেয়।

 

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস এ চিঠি দেয়। দূতাবাসগুলো চিঠিতে আটক ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছে। সেই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সমুন্নত রাখার কথাও বলেছে দূতাবাসগুলো।

 

দূতাবাসগুলো মনে করে, টানা কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নাগরিকদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যোগাযোগ চরমভাবে ব্যাহত হয়েছে। এ কারণে দূতাবাসগুলো যত দ্রুত সম্ভব সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু করতে অনুরোধ জানিয়েছে।