সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রমজান মাস সরকার জন্য বড় চ্যালেঞ্জ: এবি পার্টি চেয়ারম্যান

রমজান মাস সরকার জন্য বড় চ্যালেঞ্জ: এবি পার্টি চেয়ারম্যান

আসন্ন রমজান মাসে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, রমজান মাস সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যেখানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
 

শনিবার (১ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, “প্রতিবছর রমজান এলেই একটি চক্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবার দলীয় সরকার নেই, তাই আমরা আশাবাদী যে সরকার নিরপেক্ষভাবে কাজ করে সিন্ডিকেট ভাঙতে পারবে।”
 

তিনি আরও বলেন, “যদি বাজার সিন্ডিকেট ভেঙে পণ্যের দাম সহনীয় রাখা না যায়, তবে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারাবে। যারা ইচ্ছাকৃতভাবে বাজার অস্থির করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।”
 

রমজানের যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে মঞ্জু বলেন, “রমজানে হাজার হাজার মানুষকে রাস্তায় ইফতার করতে হয়। এ অবস্থায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে আরও কঠোর হতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা উচিত।”
 

নতুন রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে তিনি বলেন, “দেশের তরুণ সমাজ রাজনীতিবিমুখ হয়ে পড়েছিল, কিন্তু নতুন রাজনৈতিক ধারায় তারা ফিরতে শুরু করেছে—এটি ইতিবাচক দিক। তবে এই নতুন আশার রাজনীতি যদি বাস্তবায়িত না হয়, তাহলে জাতি হতাশ হবে।”
 

রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং বাড়ানো ও ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।