মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সরকার জোর করে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

সরকার জোর করে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আদালতের রায় ইশরাক হোসেনের পক্ষে গেলেও তাকে এখনো শপথ গ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “চট্টগ্রামে শাহাদাত হোসেন আদালতের রায়ের পর মেয়র পদে শপথ নিতে পারলে, ইশরাক হোসেন কেন পারবেন না? সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে বাধা দিচ্ছে।”
 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার খিলক্ষেত এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিবুল হাসানকে দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

রিজভী আরও বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স খুব কম। হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যাওয়ায় তার কথাবার্তায় ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে।”
 

তিনি অভিযোগ করেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ অন্তর্বর্তী সরকার গঠন করার পর তারা কার্যকর ভূমিকার চেয়ে অকার্যকর কাজই বেশি করছে।”
 

এর আগে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল রুহুল কবির রিজভীর নেতৃত্বে আহত রাকিবুল হাসানের খোঁজখবর নেয়। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং তার পাশে থাকার আশ্বাস দেয়। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, উপদেষ্টা আশরাফ উদ্দিন, মো. আবুল কাশেম, মোস্তফা-ই-জামান এবং সদস্যসচিব মোকছেদুল মোমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।