সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তিতর্ক শেষ, যেকোনো সময় আবু সাঈদ হত্যা মামলার রায়

যুক্তিতর্ক শেষ, যেকোনো সময় আবু সাঈদ হত্যা মামলার রায়

ঢাকা: জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জানিয়েছে, যে কোনো সময় এই মামলার রায় ঘোষণা করা হতে পারে।
 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রহমানসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ৬ জন গ্রেফতার অবস্থায় রয়েছেন।
 

প্রসিকিউশন উল্লেখ করেছে, ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলাটি প্রমাণের জন্য যথেষ্ট তথ্য ও প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাসের অনুরোধ করেছেন।