শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচি গ্রহণে বিএনপিকে ডিএমপির ধন্যবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচি গ্রহণে বিএনপিকে ডিএমপির ধন্যবাদ

রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পূর্বঘোষিত র‍্যালি বাতিল করে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিষ্কার কার্যক্রম হাতে নেওয়ায় প্রশংসা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 

ডিএমপি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করলে পুরো নগরজীবন স্থবির হয়ে যায় এবং নাগরিকরা ভোগান্তিতে পড়েন। তাই বিএনপির এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে, যা ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি পালনের উত্তম চর্চা হিসেবে বিবেচিত হতে পারে।
 

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ডিএমপির উদ্যোগে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি রাজনৈতিক কর্মসূচি পালনকালে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প পথ অনুসরণের আহ্বান জানান। বিএনপির এই কর্মসূচি সেই আহ্বানেরই প্রতিফলন বলে বিশ্বাস করে ডিএমপি।
 

নগরবাসীর স্বার্থ ও সুবিধার কথা মাথায় রেখে জনবান্ধব কর্মসূচি গ্রহণের জন্য বিএনপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সূত্র: ডিএমপি নিউজ।