মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে বাকের ও জাহিদ

গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে বাকের ও জাহিদ

ঢাকা প্রেস নিউজ:-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার, আর সদস্যসচিব হয়েছেন জাহিদ আহসান।
 

আজ (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নাম ও কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।
 

কেন্দ্রীয় কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন।
 

নেতারা জানিয়েছেন, ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে পরিচালিত হবে এই সংগঠন। তারা শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের স্বার্থ রক্ষায় কাজ করবে এবং কোনো রাজনৈতিক দলের অনুসারী হবে না। সংগঠনটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করবে এবং স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে।