সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারাগারে ফেরার পথে আসামি উধাও, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

কারাগারে ফেরার পথে আসামি উধাও, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি 

 

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
 

সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি বলেন, আসামি পালানোর ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও প্রিজন ভ্যানের চালকও রয়েছেন। ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 

কারা সূত্র জানায়, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রাজাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
 

ফেরার পথে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা বলেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
 

পলাতক রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। তিনি ‘পিচ্চি রাজা’ ওরফে ‘বাদশা’ নামেও পরিচিত।