রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সরকারি নিবন্ধন সনদ পেল পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম

সরকারি নিবন্ধন সনদ পেল পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম

হোসেন বাবলা (চট্টগ্রাম):-
 


চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম প্রায় ৭৯ বছর পর সরকারিভাবে তালিকা ভুক্ত হয়েছে। 


৭ মার্চ (শুক্রবার) সকাল ১১ টায় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত তার নিজস্ব অস্থায়ী কার্যালয়ে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজের হাতে গুরুকূল  আশ্রমের সরকারি তালিকা ভুক্ত সনদ তুলে দেন। যার রেজিস্ট্রেশন নম্বর ১৩২১০,চট্টগ্রাম/১৩।


এসময় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় সনাতনী ধর্মাবলম্বীদের কল্যাণে  হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় এবং শ্মশানের  উন্নয়ন রক্ষণাবেক্ষন, দেশে-বিদেশে তীর্থভ্রমন, ধর্মীয় উৎসব পালন, দুঃস্থ হিন্দুদের আর্থিক সহযোগীতা, পুরোহিত ও সেবাইতগণের প্রশিক্ষণ,   মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,প্রাচীন তীর্থস্থান ও পীঠস্থান সংরক্ষণ, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণসহ নানা কার্যক্রম রয়েছে। 


তিনি আরও বলেন অন্তবর্তীকালীন সরকারের আমলে চট্টগ্রামে মেধস মুনির আশ্রম ও পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমকে সরকারি ভাবে তালিকা ভুক্ত করা হয়েছে,পর্যায়ক্রমে এসব উন্নয়ন মূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।