বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন চায় টিআইবি

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন চায় টিআইবি

সংস্কার ও বিচার বিভাগ, দুদক ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠন নিয়ে সরকার যে অঙ্গীকার করেছে, তার বাস্তবায়ন দেখতে চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

 

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গত এক মাসেও দুদকে চেয়ারম্যান পদায়ন করা হয়নি। কমিশন কার্যকর না থাকলে মামলা হবে কি হবে না, তদন্ত হবে কি হবে না, তা নিয়ে সংশয় থাকে। আগেও দুদক কার্যকর ছিল না, এটা আমরা বলেছি।’

 

তিনি বলেন, ‘অতীতে শাসন ব্যবস্থায় আমরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি দেখেছি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের স্বদিচ্ছা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও কয়েক দিন আগে সরকারি দলের মহাসচিব বলেছেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আমরা সরকারের এই অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চাই।

 

সংবাদ সম্মেলনে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন— টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ ও কমিনিউকেশন) মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক (রিসার্চ অ্যান্ড পলেসি) মো. বদিউজ্জামান প্রমুখ।