সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৫:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

যশোরে নাগরিক টিভির সাংবাদিক কে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ।

যশোরে নাগরিক টিভির সাংবাদিক কে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ।

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-

 


বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক টিভির নড়াইল জেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ে যশোর জেলার অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। 
 

এই ঘটনায় ভুক্তভোগী নাগরিক টিভির সাংবাদিক মোঃ রায়হান হোসেন বাদী হয়ে অভিযুক্ত ( ১) রাজু হোসেন (২) মোঃ রেজা মোড়ল কে বিবাদী করে মঙ্গলবার ৪ মার্চ অভয়নগর থানায় এই অভিযোগ করেন। বিবাদীরা উভয়ই যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়া খালি গ্রামের বাসিন্দা।
 

ভুক্তভোগী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৪ মার্চ দুপুর ১.২০ মিনিটের সময় উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন পুড়াখালী বাওড়কুল গ্রামের জনৈক কামরুলের মুদি ও সারের দোকানের সামনে পাকা রাস্তার উপড় বিবাদী রেজা মোড়লের সাথে ভুল বোঝাবুঝির সূত্রে কথা কাটাকাটি হয় । 
 

এ সময় বিবাদী ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায়। 
 

পরবর্তীতে এই বিষয়ে বিবাদী রাজু হোসেনের মোবাইলে কল দিয়ে উক্ত ভুল বোঝাবুঝির বিষয়টি জানালে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রাজু আহমেদ নাগরিক টিভির সাংবাদিক রায়হানকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। 
 

এই ঘটনায় ভুক্তভোগী আতঙ্কিত হয়ে প্রাণ নাশের আতঙ্কে রয়েছেন। তিনি এই বিষয়ে আইনগত সহায়তা চেয়ে অভয়নগর থানায় এই অভিযোগটি দায়ের করেন। এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।