সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাড়িতেই দাঁতের মাজন তৈরি করার পদ্ধতি

বাড়িতেই দাঁতের মাজন তৈরি করার  পদ্ধতি

দাঁতের মাজন ছাড়া একদিনও চলে না। সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা জরুরি। তবে বাজারের প্রচলিত বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি টুথপেস্টে অনেকেই ভরসা রাখতে পারেন না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরেই টুথপেস্ট তৈরি করতে পারেন।

চিকিৎসকেরা বলছেন, দীর্ঘ দিন ধরে এই সমস্ত পেস্ট ব্যবহারের ফলে শুধু যে মাড়ির ক্ষতি হয়, তা নয়। মুখের ঘা, এমনকি ক্যানসারের মতো অসুখের কারণও হতে পারে এই সব মাজন। তাই সচেতন মানুষেরা ভেষজ মাজনের ওপরেই ভরসা রাখেন। তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু বাড়িতেই মাজন তৈরি করে ফেলা যায়। আপনার হাতের কাছের উপাদান দিয়েই এটা তৈরি করতে পারবেন টুথপেস্ট। কীভাবে জানেন? রইল সেই পদ্ধতি: 


উপকরণ
এক চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ লবণ (গুড়া করা), এক ফোটা সুগন্ধি, লবঙ্গ ও দারুচিনির নির্যাস, পানি প্রয়োজনমতো।

প্রণালি

  • প্রথমে সব উপকরণ একটি ছোট বাটিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।

  • এরপর মিশ্রণে নারকেল তেল মিশিয়ে নিন।

  • ভালোমতো মেশানো হয়ে গেলে পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা।

  • এরপর একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন।

  • খেয়াল রাখুন আপনার পেস্ট যেন বেশি তরল না হয় ।

  • পেস্ট তৈরি হয়ে গেলে তা কাচের শিশিতে রেখে ফ্রিজে রেখে দিন।