সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসরায়েলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

ইসরায়েলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

অনলাইন ডেস্ক:-

 

ইসরায়েলি কারাগারে ৫৯ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন, যাদের অধিকাংশই গাজা উপত্যকার বাসিন্দা।
 

মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি কারাগারে প্রাণ হারিয়েছেন।
 

প্যালেস্টানিয়ান প্রিজন সোসাইটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার কারাগারে অন্তত ৫৯ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকার ৩৮ জন বন্দি রয়েছেন। সংস্থাটি অভিযোগ করেছে যে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করেছে।
 

বন্দি কমিশন সোমবার জানায় যে, গাজার বন্দি মুসাব হানি হানিয়াহ ইসরায়েলি হেফাজতে মারা গেছেন। ৩৫ বছর বয়সী হানিয়াহকে ২০২৪ সালের ৩ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে আটক করেছিল। তার পরিবার জানায়, আটক হওয়ার আগ পর্যন্ত হানিয়াহ সুস্থ ছিলেন।
 

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৭ সালে পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ২৯৬ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। বর্তমানে ইসরায়েলি কারাগারে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে, যার মধ্যে গাজা থেকে আটক হওয়া বন্দিরাও রয়েছে।
 

গাজায় ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই তিন-পর্যায়ের চুক্তির মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যও রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও, ইসরায়েল দীর্ঘ সময় ধরে গাজায় তার নৃশংস আক্রমণ চালিয়ে গেছে।