মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামের বীজের উপকারিতা

জামের বীজের উপকারিতা

জামের মৌসুম চলছে। বড় বড় জাম খেতে ভীষণ মিষ্টি। বাঙালিরাও খুব আয়েশ করে খান। আবার ছোট ছোট জাম টক হলেও থেঁতলে অনেকে আচার করে খান।

এ তো গেলো জামের কথা। জামের শাঁসের তুলনায় বীজটাই বড়। এই বীজের কিছু উপকার রয়েছে। স্বাস্থ্যের দিক বিবেচনায় জামের বীজ প্রক্রিয়াজাত করে সহজেই খেতে পারেন। তবে কিভাবে খাবেন এবং এর ফলে কি সুফল মিলবে তা জানা জরুরি। চলুন জেনে নেই:


পেটের গোলমালের কথাই আগে বলি
অনেকের পেটের সমস্যা আছে। জামের বীজ গুঁড়ো করে যদি এক গ্লাস পানিতে মিশিয়ে সকালে খেতে পারেন তাহলে বদহজম আর পেটের সমস্যা থেকে রেহাই পাবেন। 

উচ্চ রক্তচাপের সমস্যা থেকে দূরে থাকবেন
হাই ব্লাড প্রেশারে ভোগেন যারা তাদের সংকটটা বড়। উচ্চ রক্তচাপের সংকট মেটাতে গেলেও জামের বীজ গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে খান। দেখবেন ব্লাড প্রেশারের সমস্যাও আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। 

ডায়বেটিস রোগীদের জন্যও উপাদেয়
হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার পাশাপাশি রক্তে সুগারের মাত্রা কমানোর জন্যও জামের বীজ গুড়ো করে পানিতে মিশিয়ে সকালে পান করুন। প্রক্রিয়াটি সহজ। শুধু পানিতে মিশিয়ে নেবেন গুড়ো করে। খেতে মন্দ লাগবে তবে কাজে আসবে।