বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩ হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

৩ হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ৯৮ জন বিদেশিসহ ৩১১৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। সোমবার তাদের মুক্তি দেওয়া হয় বলে টেলিগ্রামে সামরিক সরকারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকে তারা অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ নির্মমভাবে দমন করে হাজার হাজার গণতন্ত্রপন্থি আন্দোলনকারী ও বিরোধীদের জেলে ঢুকিয়ে বিশ্বব্যাপী নিন্দা কুড়ায়। 


মিয়ানমারের জান্তা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অং লিন ডুয়ে এক বিবৃতিতে বলেন, নতুন বছর উদযাপনের মধ্যে দিয়ে মানুষের জন্য আনন্দ বয়ে আনতে এবং মানবিক উদ্বেগ দূর করতে এই সাধারণ ক্ষমা। সোমবার ঘোষণা করা এই সাধারণ ক্ষমার আওতায় কারা রয়েছেন তা পরিষ্কার নয় এবং এ বিষয়ে মন্তব্যের জন্য ফোন করার হলেও জান্তার এক মুখপাত্র উত্তর দেননি।

মিয়ানমারের নোবেল জয়ী ক্ষমতাচ্যুত নেত্রী ও সামরিক শাসন বিরোধীদের প্রধান অং সান সু চি এখন ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ধারাবাহিক কয়েকটি মামলার বিচারে তাকে এ শাস্তি দেওয়া হয় যা ‘মিথ্যা মামলা’ হিসেবে আন্তর্জাতিকভাবে নিন্দা কুড়িয়েছে। ২০২১ সালে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যকেও আটক করে রেখেছে সামরিক জান্তা। 

মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী ‘অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স’ এর ভাষ্য অনুযায়ী, জান্তা সরকার এখনও অন্তত ১৭৪৬০ জনকে আটক করে রেখেছে এবং ৩২৪০ জনকে হত্যা করেছে। জান্তা মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। 


২০২১ সালে নববর্ষ উপলক্ষে তারা ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিল কিন্তু ২০২২ ও চলতি বছর সেই তুলনায় অল্প সংখ্যক বন্দিকে মুক্তি দিল তারা। 

মিয়ানমারের সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার জন্য জান্তার প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ও অনেক বিশ্ব নেতা।