সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের ‘মিসাইল জবাব’ দেওয়ার হুঁশিয়ারি

ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের ‘মিসাইল জবাব’ দেওয়ার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

 

ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল তার জবাব দেবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর এক নেতা। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন।
 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়, পিএমএল-এনের নেতা কামরান সাঈদ উসমানী সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন।
 

ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা চালায় কিংবা কোনো খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে চোখ তোলে, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও আমাদের মিসাইল খুব দূরে নয়।’
 

তিনি আরও বলেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ চিন্তাধারা চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা পাকিস্তান মেনে নেবে না। তার দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তা করতে দ্বিধা করবে না।
 

উসমানী অভিযোগ করেন, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে উসকানি দিচ্ছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে।
 

এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও উল্লেখ করেন তিনি।
 

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠিত হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনৈতিক শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।