মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের পাঠানোর উদ্যোগ মার্চের মধ্যে শুরু হবে

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের পাঠানোর উদ্যোগ মার্চের মধ্যে শুরু হবে

ঢাকা প্রেস নিউজ

 

মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার আন্দোলনরত কর্মীকে পাঠানোর প্রক্রিয়া আগামী মার্চ মাসের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।
 

বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে প্রবাসী কল্যাণ ভবনে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আশ্বাস দেন।
 

প্রবাসী কল্যাণ সচিব বলেন, “সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি ১৫ দিনের মধ্যে লোক নেওয়ার সিদ্ধান্ত দেয়, তাহলে আমরা প্রস্তুত। ১৫ দিনের মধ্যেই তাদের পাঠানো হবে।”
 

সচিব আরও জানান, রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নীতিমালা মেনে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হবে, যাতে কর্মীদের নতুন করে অর্থ সংক্রান্ত কোনো বিড়ম্বনার মুখোমুখি না হতে হয়।
 

এর আগে, সকাল ৯টার পর থেকে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। তারা জানান, গত বছর কাজের সুযোগ পেয়েও নানা জটিলতায় প্রায় ১৮ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি।
 

এই কর্মীদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচিব রুহুল আমিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।