শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাঁচলাইশে জাসাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

পাঁচলাইশে জাসাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

ডেস্ক নিউজ:

দেশের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপনে জাসাস–পাঁচলাইশ থানা কমিটির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি ১৬ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়। পরে খোলা ট্রাকযোগে পুরো চট্টগ্রাম মহানগরজুড়ে বিজয় দিবসের গান পরিবেশন করেন জাসাস শিল্পীবৃন্দ।

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিজয়ের কর্মসূচি উদ্বোধন করেন উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক,নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান।

পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু–র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির নেত্রী নাজমা সাঈদ, জাসাস দক্ষিণ জেলা আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, নগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়া, নগর জাসাস নেত্রী নাহিদা নাজু, শিল্পী এসবি সুমী, আকবরশাহ থানা জাসাসের সাধারণ সম্পাদক রিপন ভাণ্ডারি, বন্দর থানা জাসাসের সভাপতি মোঃ সেলিম।

এছাড়াও অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস পাঁচলাইশ থানার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জাসাসের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার, অর্থ সম্পাদক নাসিরুদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শাহদাত রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিল্পীবৃন্দ।