সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজননৈতিক দলের সঙ্গে বুয়েট শিক্ষার্থীরা জড়িত থাকতে পারবেন না

ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজননৈতিক দলের সঙ্গে বুয়েট শিক্ষার্থীরা জড়িত থাকতে পারবেন না

ক্যাম্পাসের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজননৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য কোনো সংগঠনের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা জড়িত থাকতে পারবে না। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের নিয়মগুলো যথাযথ পালনের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

 

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বুয়েটের রেজিস্ট্রার ড. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য যেকোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।