রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১৩:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

বনানীর লেক থেকে যুবকের লাশ উদ্ধার

বনানীর লেক থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর বনানীর একটি লেক থেকে জয়নাল আবেদীন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হারুন অর রশিদ।
 

পুলিশ জানায়, জয়নাল আবেদীনের বাড়ি কড়াইল বস্তিতে। তিনি পেশায় ব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাতে মদ্যপানের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শুক্রবার তার স্ত্রী গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে লেকে লাশ ভাসতে দেখে একজন প্রত্যক্ষদর্শী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।
 

এসআই হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।