মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বেলাল সভাপতি - মিজান সেক্রেটারি পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের নতুন কমিটি গঠন

বেলাল সভাপতি - মিজান সেক্রেটারি পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের নতুন কমিটি গঠন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 


পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের ২০২৫-২৬ সেশনের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
 

বুধবার(২২ জানুঃ ২৫) বাদ আছর পলাশবাড়ী কালীবাড়ি বাজার হাট মসজিদের দ্বিতীয় তলায়  ১টি পৌরসভা ও ৮ ইউনিয়নের পেশাজীবি বিভাগের দ্বায়িত্বশীলদের এক সভায় এই কমিটি গঠিত হয়।
 

কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন সরকার, সেক্রেটারী  নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান , সহ-সভাপতি শিক্ষক মামুন-অর-রশিদ মামুন, বায়তুল মাল সম্পাদক সাংবাদিক মোঃ ফেরদাউছ মিয়া,প্রচার সম্পাদক ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম। এছাড়াও এই কমিটিতে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের দ্বায়িত্বশীলগণ পদাধিকার বলে সদস্য সহ  ৩১ সদস্য বিশিষ্ট পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
 

উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি ভারপ্রাপ্ত অধক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকারের সভাপিতিত্বে পেশাজীবি সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি  শিক্ষক ফেডেরেশন সভাপতি ও সাবেক ভাইচ চেয়ারম্যান মাষ্টার আবু তালেব সরকার ও  পৌর জামায়াতের আমীর মাওঃ ইয়াহিয়া সরকার। সভা শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য পলাশবাড়ী উপজেলা পেশাজীবি বিভাগের এই কমিটি ঘোষণা করেন।