মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গরমে আরামের ঠাণ্ডাই

গরমে আরামের ঠাণ্ডাই

গরমে তৃষ্ণা মেটাতে পারেন মৌসুমী ফলের শরবত পান করে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা


অরেঞ্জ চিলার

উপকরণ: মাল্টা একটি, লেবুর রস এক টেবিল চামচ, চিনি দুই টেবিল চামচ, বিটলবণ এক চিমটি, আইস কিউব পছন্দমতো।

যেভাবে তৈরি করবেন

১. খোসা ফেলে মাল্টা কিউব করে কেটে ব্লেন্ড করে নিন বা চেপে রস বের করে ছেঁকে নিন।

২. পরিমাণমতো পানি, চিনি, লেবুর রস ও বিটলবণ মিশিয়ে নেড়ে নিন।

৩. গ্লাস ভরে আইস কিউব দিয়ে অরেঞ্জ জুস ঢেলে পরিবেশন করুন।


লেবু-পুদিনা শরবত

উপকরণ: মাঝারি আকারের দুটি লেবু, একমুঠো পুদিনাপাতা, বরফ কুচি পরিমাণমতো ও স্বাদমতো চিনি।

যেভাবে তৈরি করবেন

১. লেবুর খোসা ফেলে টুকরা করে নিন।

২. পুদিনাপাতা কুচি করে কাটুন।

৩. ব্লেন্ডারে লেবু, পুদিনা, চিনি ও পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।


আম-পুদিনার শরবত

উপকরণ: পাকা আম দুই থেকে তিনটি, পুদিনাপাতা অল্প, চিনি পরিমাণমতো, বিটলবণ স্বাদমতো, কাঁচা মরিচ কয়েকটি।

যেভাবে তৈরি করবেন

১. পাকা আম খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে পুদিনাপাতা, চিনি, বিটলবণ ও মরিচ মিশিয়ে ভালো করে মেখে ১০ মিনিট রেখে দিন।

২. এরপর ব্লেন্ডারে অল্প পানি দিয়ে পুরো মিশ্রণটি ব্লেন্ড করুন।

৩. গ্লাসে পানি নিয়ে মিশ্রণটি পরিমাণমতো দিয়ে ঘুটে কিছুক্ষণ ফ্রিজে রেখে বা বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।


দই দিয়ে বেলের শরবত

উপকরণ: বেল ছোট চারটি বা বড় দুটি, মিষ্টি দই আধা কাপ, চিনি বা গুড় স্বাদমতো, তরল দুধ এক থেকে দুই কাপ, লবণ এক চিমটি।

যেভাবে তৈরি করবেন

১. বেল ভেঙে ভেতর থেকে ক্বাথ কুরিয়ে একটি গামলায় ঢেলে দুই গ্লাস পানি দিয়ে আধাঘণ্টা ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়ে আঁশ ফেলে দিন।

২. এরপর বড় চালনিতে ঢেলে ডলে ডলে আঁশ ছাড়িয়ে ক্বাথ বের করুন।

৩. একটি বড় বাটিতে বেলের ক্বাথ, দই, চিনি বা গুড়, দুধ ও লবণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পরিবেশন করুন।


আমের জুস

উপকরণ: পাকা আমের কুচি দুই কাপ, গুঁড়া দুধ দুই টেবিল চামচ, চিনি এক টেবিল চামচ, লবণ এক চিমটি, পানি আধা কাপ, বরফ কুচি দু-তিন টুকরা, লেবুর রস আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. বরফ বাদে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি গ্লাসে নিয়ে ফ্রিজে রেখে বা বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।