রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০০:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:-

 

ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চারটি মামলা রয়েছে।
 

বুধবার রাতে রাজধানীর মিরপুরে তার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলায় আহত ও নিহতদের স্বজনরা ধামরাই ও আশুলিয়া থানায় একাধিক মামলা করেন, যার মধ্যে চারটি মামলার আসামি এম এ মালেক। বৃহস্পতিবার তাকে রিমান্ডের আবেদনসহ ঢাকার আদালতে পাঠানো হবে।
 

এম এ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদের কাছে পরাজিত হন।