মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাঁঠালপাতায় তালের কোন পিঠা রেসিপি

কাঁঠালপাতায় তালের কোন পিঠা রেসিপি

কাঁঠালপাতায় তালের রসের এই পিঠা খাওয়ার মজাই আলাদা। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

কাঁঠালপাতায় তালের কোন পিঠা

পিঠা বানানোর আগে কাঁঠালপাতা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে 

উপকরণ: তালের ঘন রস ২ কাপ, চালের গুঁড়া ৬ কাপ, চিনি ১ কাপ, নারকেল ১ কাপ, তরল দুধ আধা কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, কাঁঠালপাতা (পিঠা বানানোর জন্য) এবং শলার কাঠি বা টুথপিক।

প্রণালি: তাল থেকে রস বের করে নিন। তাতে চালের গুঁড়া মিশিয়ে কয়েক ঘণ্টা ঢেকে রাখুন। এবার বাকি সব উপকরণ মিশিয়ে নিন। কাঁঠালপাতা পরিষ্কার করে ধুয়ে পানের খিলির মতো কোণ বানিয়ে টুথপিক অথবা শলার কাঠি দিয়ে আটকে দেবেন। এর ভেতর তালের মিশ্রণ দিয়ে ওপরে নারকেল ছড়িয়ে ভাপের পাত্রে ঢেকে রাখবেন ২০-২৫ মিনিট। ভাপের (ছিদ্র পাত্রের) ওপর খড় অথবা তোয়ালে অথবা বাটির ওপর কোণগুলো বসাতে হবে যাতে কোণগুলো সোজা থাকে।