সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চায়ের সঙ্গে বাকরখানি

চায়ের সঙ্গে বাকরখানি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বাকরখানি। এই খাবারটি চায়ের সঙ্গে বেশ জমে। শীত এলে এখনও তুঙ্গে চায়ের সঙ্গে নোনতা বাকরখানির জনপ্রিয়তা। পুরান ঢাকা বাদেও ঢাকার অনেক জায়গায় বাকরখানি পাওয়া যায়। সচরাচর মিষ্টি আর নোনতা, এই দুই প্রকারের বাকরখানি পাওয়া যায়। তবে বাকরখানির শুধু এই দুটি প্রকরণই রয়েছে এমন নয়। চলুন জেনে নেওয়া যাক প্রকরণগুলো: 

নোনতা বাকরখানি
বাকরখানি বললে সচরাচর নোনতা বাকরখানিকেই সবাই চেনে। নোনতা বাকরখানির লেয়ার থাকে অনেক। আর এই বাকরখানি অনেক স্পর্শকাতর। হাতে নিলেই ভেঙে যায়। 


মিষ্টি বাকরখানি
নামটি দেখেই বুঝতে পারছেন। এই বাকরখানিতে মিষ্টি যোগ করা হয়। নোনতা বাকরখানি থেকে এই বাকরখানির সাইজ ছোট হয়। সাইজটি অবশ্য দোকানের ওপর নির্ভর করে। 

ঝাল বাকরখানি
এই বাকরখানিতে কি ঝাল দেওয়া হয়? কিভাবে যোগ করে? মশলা দিয়ে? না। কোরবানি ঈদের সময় প্রচুর মাংস পাওয়া যায়। এই মাংস জ্বাল দিতে দিতে ঝুরা ঝুরা হয়ে গেলে তা দিয়ে পুর দেওয়া হয় বাকরখানির। এভাবে তৈরি হয় ঝাল বাকরখানি।