মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘরে মেয়োনিজের তৈরির রেসিপি

ঘরে মেয়োনিজের  তৈরির রেসিপি

মাত্র চারটি উপাদান দিয়ে ঘরেই আপনি বানাতে পারবেন মেয়োনিজ। বিকেলের নাশতায় মেয়োনিজ ছাড়া চলেই না। সসের সাথে মেয়োনিজ খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। মেয়োনিজ হল কেবল তেল এবং ডিমের কুসুমের একটি মিশ্রণ। চলুন জেনে নেই ঘরে তৈরি মেয়োনিজের রেসিপি। 

যা যা লাগবে :
ডিম-১টি, সাদা সরিষার গুঁড়ো- ১/২ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো- ১/২চা চামচ, লেবুর রস- ১ টেবিল চামচ, চিনি-১/৪ চা চামচ, লবণ- সামান্য, তেল- ৩ বা ৪ কাপ


প্রস্তুত প্রণালি :

১. প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। আলাদাভাবে বিটার দিয়ে ফাটিয়ে নিন।

২. এবার দুইটি মিশ্রণকে একসাথে করুন। এর মধ্যে সাদা সরিষার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সামান্য লবণ ও চিনি মিশিয়ে বিট করে নিন।

৩. তারপর মিক্স করে রাখা উপাদানগুলো একটি ব্লেন্ডারে নিন। সব উপাদান ব্লেন্ড করুন। এতে অল্প অল্প করে তেল ঢালুন।


৪. কিছুক্ষণ পর পর তেল দিবেন। একবারে পুরোটা দিয়ে দিবেন না। সবটুকু তেল দিয়ে দিলে মেয়োনিজ জমবে না।

৫. মিশ্রণটি ঘন হয়ে জমে গেলে ব্লেন্ডার বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মেয়োনিজ।

টিপস :

১. মেয়োনিজ বানানোর সময় ফ্রিজে রাখা ডিম সরাসরি ব্যবহার করবেন না। ডিম ফ্রিজ থেকে বের করে আগে রুম টেম্পারেচারে নিয়ে আসুন।

২. তেলের পরিমাণ নির্ভর করে ডিমের সাইজের উপর। ব্লেন্ডারে মিশ্রণটি ঘন হয়ে গেলে আর তেল দেবেন না।

৩. স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা, রসুন, পুদিনা পাতা দিতে পারেন।

৪. এই মেয়োনিজ ২-৩ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এক সপ্তাহের জন্য করতে চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিতে পারেন।