মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বাস্থ্যকর খাবার খেয়ে কি ওজন বাড়ানো সম্ভব?

স্বাস্থ্যকর খাবার খেয়ে কি ওজন বাড়ানো সম্ভব?

আপনার ওজন একেবারেই কম থাকাটা ভালো কিছু নয়। আবার ওজন সত্যিই হুহু করে কমতে শুরু করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তার যদি আপনাকে আশঙ্কামুক্ত করেন তাহলে খাবারে মনোযোগ দিতে হবে। কিন্তু স্বাস্থ্যকর খাবার খেয়ে কি ওজন বাড়ানো সম্ভব? চলুন জেনে আসি: 

আলু
ওজন বাড়ানোর জন্যে আলু সবচেয়ে ভালো। আলুতে স্টার্চ প্রচুর থাকে যা আপনার দেহে দ্রুত হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ শরীর তাপশক্তির জোগান দেয় এবং অতিরিক্ত গ্লুকোজ চর্বিতে পরিণত হয়। ফলে ওজন বাড়তে থাকে।

কলা
অন্য যেকোনো ফল থেকে কলাতে চিনি আর ক্যালরি বেশি। একটি কলা দেহ চাঙা করতে সাহায্য করে। কিন্তু একাধিক কলা খেলে আপনার ওজন বাড়ানো সম্ভব। 


পিনাট বাটার
ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই পিনাট বাটার ব্যবহার করে। কিন্তু আপনি যদি স্ন্যাক হিসেবে খাওয়া শুরু করেন তাহলে পিনাট বাটার ওজনও বাড়াতে সাহায্য করবে। 


বাদাম
আলমন্ড বা অন্য যেকোনো বাদামে প্রচুর ফাইবার থাকে। এছাড়াও এতে প্রচুর ক্যালরি থাকায় সহজেই ওজন বাড়াতে পারবেন।

ফলের জুস
ফল ব্লেন্ডারে মিক্স করে দিনে দুই তিনবার করে খেতে শুরু করুন। এতে শরীরে প্রচুর ক্যালরি যাবে এবং আপনিও ওজন বাড়াতে পারবেন।