মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইফতারের সময় যে দোয়া পড়া সুন্নত

ইফতারের সময় যে দোয়া পড়া সুন্নত

রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ। শেষ রাতে সাহরি ও সন্ধ্যার পর ইফতার করা সুন্নত। ইফতারের আগ মুহূর্তে রোজাদারদের দোয়া কবুল হয়। ইফতার শুরুর আগে রাসুল (সা.) একটি দোয়া পড়তেন। তা হলো, 

 اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।

অর্থ : হে আল্লাহ, আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া জীবিকা দিয়ে ইফতার করছি।

হাদিস : মুয়াজ ইবনে জুহরা (রা.) বলেন, তাঁর কাছে পৌঁছেছে যে রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

অন্য হাদিসে আরেকটি দোয়ার কথাও এসেছে। তা হলো, 

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

উচ্চারণ : ‘যাহাবাজ জামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।’

অর্থ : তৃষ্ণা নিবারণ হয়েছে। শিরা-উপশিরা সিক্ত হয়েছে এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদান নিশ্চিত হয়েছে।

হাদিস : ইবনে ওমর (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন তিনি এই দোয়া পড়তেন।