সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাঁটি ও ভেজাল মুক্ত গুড় চেনার উপায়

খাঁটি ও ভেজাল মুক্ত গুড় চেনার উপায়

শীত মানেই পিঠাপুলির উৎসব। আর গুড় পিঠার স্বাদকে বহুগুণ বাড়িয়ে তোলে। শীতে বেশিরভাগই গুড়ে পিঠা বানানো হয়। তবে আজকাল বাজারে ভেজাল গুড়ে ভরে গেছে। বাজারে নানা রকমের খেজুরের গুড় পাওয়া যায়। নামের সঙ্গে দামের ভিন্নতা রয়েছে। সব গুড় কি খেজুরের রস দিয়ে তৈরি? চলুন রাসায়নিক উপাদান মেশানো ভেজাল গুড় চেনার উপায় জেনে নেই: 

 

  • দ্রুত ক্যালরি পোড়াবে যে ৫ ব্যায়ামদ্রুত ক্যালরি পোড়াবে যে ৫ ব্যায়াম

  • গুড় কেনার সময় প্রথমে যা করবেন নলেন গুড় বলে দেওয়া হচ্ছে, তা অল্প করে একটু চেখে দেখবেন। যদি মনে হয়, গুড়ে রয়েছে নোনতা স্বাদ, তাহলে সেই গুড় না কেনাই ভালো। তাছাড়া পুরোনো গুড়ও স্বাদে খানিকটা নোনতা হয়। গুড় যত পুরনো তাতে লবণের মাত্রা তত বেশি।

  • গুড় কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম হয় তাহলে বুঝবেন ওই গুড় ভালো। সেই গুড়ে ভেজাল মেশানো নেই বললেই চলে।

  • যদি গুড় একটু তেতো স্বাদের হয়, তবে বুঝতে হবে ওই গুড় অনেকক্ষণ ধরে জ্বাল দেওয়া হয়েছে। এ কারণেই একটু তিতকুটে স্বাদ হয়েছে।

  • গুড় কেনার সময় তার রং অবশ্যই দেখে নেবেন। শুদ্ধ গুড়ের রং গাঢ় বাদামি হয়। রঙের হেরফের হলে বুঝতে হবে গুড়ে ভেজাল আছে। বিশেষ করে হলদে গুড় দেখলেই বুঝবেন তাতে রাসায়নিক উপাদান মেশানো হয়েছে।