সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চুক্তির শর্ত না মানলে চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে

চুক্তির শর্ত না মানলে চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে

চুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

 

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

 

চুক্তির প্রথম ধারায় উভয় পক্ষ সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছিল।

 

আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, চুক্তির প্রথম ধারার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারহীনতা প্রমাণ করে যে, ইরানি জাতির আস্থা অর্জনের জন্য আমেরিকার এখনো প্রয়োজনীয় সদিচ্ছা নেই।

 

তিনি আরো বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের বড় ধরনের মূল্য দিতে হবে। এর প্রথম প্রতিক্রিয়া হবে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক জবাব।