মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আনারসের আচার রেসিপি

আনারসের আচার রেসিপি

আচার বানিয়ে কড়া রোদে শুকানোর এখনই সময়। আম ছাড়াও অন্য ফল দিয়েও তৈরি হচ্ছে মজাদার আচার। সবজিও বাদ যাচ্ছে না। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারজানা

আনারসের আচার

উপকরণ: আনারস ১টি, চিনি ২০০ গ্রাম, লবণ স্বাদমতো, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, পাঁচফোড়ন পরিমাণমতো, গুঁড়া মরিচ ১ চা-চামচ, শর্ষের তেল ২ চা-চামচ, কালিজিরা সামান্য, শুকনা মরিচ ৩টি, তেঁতুল ৪ চা-চামচ।

প্রণালি: আনারস খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিতে হবে। এবার শুকনা মসলাগুলো টেলে গুঁড়া করে নিন। একটি প্যানে ২ টেবিল চামচ শর্ষের তেল হালকা গরম করে তাতে কেটে রাখা আনারসগুলো দিন। কিছুক্ষণ কষানোর পর আনারস থেকে পানি ছাড়তে শুরু করলে ৩ টেবিল চামচ চিনি দিন। চিনি গলে গেলে ঢেকে দিয়ে আনারস সেদ্ধ করুন। পানি একটু শুকিয়ে গেলে উল্টিয়ে দিন। এরপর বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে আবারও ঢেকে দিন। আচারের ঝোল ঘন হয়ে এলে কিছু কালিজিরা দিয়ে দিন। আচার মাখো মাখো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।