শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৩:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রায়েরবাজারে সেনা অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৮ গ্রেফতার

রায়েরবাজারে সেনা অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৮ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৮ জন দুষ্কৃতকারী গ্রেফতার হয়েছেন। অভিযানে কিশোর গ্যাং সদস্যরাও ধরা পড়েছে। এটি বসিলা সেনা ক্যাম্পের তৃতীয় ধারাবাহিক অভিযান।
 

বসিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০,২০০ টাকা এবং ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
 

গ্রেফতারকৃতরা হলেন— শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
 

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটককৃতদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এরকম অভিযান চালিয়ে যাওয়া হবে।