মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পবিত্র হজ পালন করতে সস্ত্রীক সৌদি আরব গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

পবিত্র হজ পালন করতে সস্ত্রীক সৌদি আরব গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

পবিত্র হজ পালন করতে সস্ত্রীক সৌদি আরব গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান। 

 

আজ মঙ্গলবার (১১ জুন) ভোরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


 
তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী নুরান ফাতেমা হজ সফরে তাঁর সঙ্গী হয়েছেন। যাত্রাকালে চট্টগ্রাম ৭ আসনের নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সবার কাছে তাঁর  পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।