বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে হুইপদের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে হুইপদের শ্রদ্ধা

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি (বরগুনা-২) এর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপবৃন্দ আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

চীফ হুইপের সঙ্গে উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, এমপি (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম, এমপি (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া, এমপি (দিনাজপুর-৪) এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি (লক্ষ্মীপুর-৪)।

 

তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।

 

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।