শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযান: সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযান: সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক:



কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে সাবেক দুই ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান, এক সাবেক ইউপি সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের কুমিল্লার বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদরুজ্জামান (৬৫), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন (৫২), নবীপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া (৬৫), মুরাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে ও দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার শারফিন শাহ (৫০), একই গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে রাকিব (৩০), বাখরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩৮) এবং করিমপুর গ্রামের লাল মিয়ার ছেলে দলিল লেখক গোলাম মোস্তফা (৬৭)।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

এদিকে পুলিশের এ অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।