মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যে ৩টি ব্যায়াম কমাবে বাতের ব্যথা

যে ৩টি ব্যায়াম  কমাবে বাতের ব্যথা

বাতের ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। বিশেষ করে শীতকালে এ সমস্যা অনেক বেড়ে যায়। বাতের ব্যথায় অনেকে কর্মক্ষমহীন হয়ে পড়েন। কয়েকটি বিষয় মেনে চললে পেশি ও অস্থিসন্ধির এই যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

সাধারণত মানুষ তার শরীরের বিভিন্ন হাড়, জয়েন্ট ও শরীরের বিভিন্ন অংশ যেমন-ঘাড়, কোমর, হাঁটু, কনুই, কবজি, রগ বা মাংসপেশি ইত্যাদিতে বাত ব্যথায় ভোগেন। বাতের ব্যথা জয়েন্টে প্রদাহ, ফোলাভাব যা তাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতাকে সীমিত করে ফেলে। বয়স্করা এই রোগে বেশি আক্রান্ত হলেও সম্প্রতি ২৫ থেকে ৪০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে। অফিসে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, শরীরচর্চার সময় না পাওয়া, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি-র অভাবের কারণে এই ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। দেহের ওজন বাড়লে হাঁটু ও কোমরের ব্যথাও বাড়ছে। তাই জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনা জরুরি। তবে আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানাচ্ছে বাতের ব্যথায় সুস্থ থাকতে কয়েকটি ব্যায়াম নিয়ম করে করা জরুরি।


লেগ রেজ
মাটিতে টানটান হয়ে শুয়ে দুহাতের তালু মেঝের ওপরে রাখুন। এবার বাম পা আস্তে আস্তে ওপরে তুলুন। মাটি থেকে অন্তত ৪৫ ডিগ্রি কোণে তুললে ভালো। পাঁচ সেকেন্ড এভাবে পা তুলে রাখুন ও তারপরে ধীরে ধীরে নামিয়ে নিন। একই পদ্ধতিতে ডান পা উঠান ও ওপরে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। শুরুর দিকে দুপায়ে চার বার করে এই লেগ রেজ ব্যায়াম করতে পারেন। পরে আস্তে আস্তে আট-দশ বার পর্যন্ত বাড়াতে পারেন লেগ রেজের সেট। 


পুশ আপস
এমন একটি ব্যায়াম যা সারা শরীরের মাংসপেশিগুলো মজবুত করতে সাহায্য করে। প্রথমে মাটির দিকে মুখ করে শুয়ে পড়ুন। এবার হাত ও পায়ের আঙুলের ওপর ভর দিয়ে মাটি থেকে দেহ সমান্তরাল ভাবে তুলে ধরুন। কনুই ভাজ করে একবার মাটির কাছাকাছি আবার কনুই সোজা করে মাটির থেকে দূরে নিয়ে যান। শুরুতে অসুবিধা হলে দেওয়ালের সোজাসুজি দাঁড়িয়েও করা যেতে পারে এই ব্যায়াম।


হাফ স্কোয়াট
এই ব্যায়াম দাঁড়িয়ে করতে হবে। হাত দুটি সামনের দিকে তুলে রাখুন চাইলে মুঠো করেও রাখতে পারেন। এবার অল্প বসার চেষ্টা করুন তবে পুরোপুরি নয়।  অর্ধেক বসার ভঙ্গি পর্যন্ত রেখেই উঠে পড়ুন। এভাবে অন্তত ১০টি সেট করতে হবে। এই হাফ স্কোয়াট করতে সাধারণত ব্যথা হওয়া উচিত নয়। তবে কারও ব্যথা হলেও তা প্রাথমিক। নিয়মিত অভ্যাস করলে স্কোয়াট বা হাফ স্কোয়াটে ব্যথা হবে না।