শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাম্প ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

ডাম্প ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে মাছবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নসিমনের চালক জহুরুল হক (জহুরুল ইসলাম)।
 

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। আহত চালক জহুরুল হক একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া এলাকা থেকে মাছবোঝাই একটি নসিমন নিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন চালক ও ব্যবসায়ী। পথে মাধবীতলা এলাকার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
 

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।