মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪০ দিন পর বিমান বিধ্বস্তের জীবিত উদ্ধার আমাজন থেকে ৪ শিশুকে

৪০ দিন পর বিমান বিধ্বস্তের জীবিত উদ্ধার আমাজন থেকে ৪ শিশুকে

বিমান বিধ্বস্তের ৪০ দিন পর গভীর আমাজন জঙ্গল থেকে ক্ষুদ্র জাতিসত্তার চার শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও আছে। গভীর আমাজন জঙ্গলে এক মাসেরও বেশি সময় আগে বিধ্বস্ত হয়েছিল কলম্বিয়ার বিমানটি। গতকাল শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ তথ্য জানিয়েছেন।

চার শিশুকে জীবিত উদ্ধারের ঘটনায় টুইট করেছেন গুস্তাভো পেত্রো। এ ঘটনা ‘পুরো দেশের জন্য আনন্দজনক’ বলে জানায় সে। তিনি লিখেছেন, ‘আমাদের পুরো দেশের জন্য আনন্দজনক খবর রয়েছে। আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ দিন আগে উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে ক্ষুদ্র জাতিসত্তার এই চার শিশু নিখোঁজ ছিল।

টুইটে গুস্তাভো পেত্রো উদ্ধার কার্যক্রমের ছবি পোস্ট করেছেন। এ ছবিতে কলম্বিয়ার সেনাবাহিনী ও স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজনকে উদ্ধারকাজে অংশ নিতে দেখা গেছে।


সর্বশেষ উদ্ধার হওয়ার চারটি শিশুর মধ্যে একজনের বয়স মাত্র এক বছর। অন্য তিনজনের বয়স ৯ বছর, ৪ বছর ও ১৩ বছর।

গত ১ মে ছোট আকারের একটি বিমান আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হন। বিমানে থাকা কয়েক শিশুর খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনাকে মোতায়েন করা হয়।

এ দুর্ঘটনার সপ্তাহ দুয়েক পর গভীর জঙ্গল থেকে স্থানীয় হুইতুতো জাতিসত্তার চার শিশুকে জীবিত উদ্ধার করার খবর দিয়েছিলেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।