মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অশ্রুসিক্ত উপদেশ নবীজি (সা.)-এর

অশ্রুসিক্ত উপদেশ নবীজি (সা.)-এর

ইরবাজ বিন সারিয়া (রা.) বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.) আমাদের সঙ্গে নিয়ে সালাত আদায় করেন অতঃপর আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশে জ্বালাময়ী ভাষণ দেন। তাতে চোখগুলো অশ্রুসিক্ত হলো এবং অন্তরগুলো বিগলিত হলো। তখন এক ব্যক্তি বলেন, "হে আল্লাহর রাসুল, এ যেন কারো বিদায়ী ভাষণ! অতএব আপনি আমাদের কী নির্দেশনা দেবেন?" তিনি বলেন, "আমি তোমাদের আল্লাহভীতির, শ্রবণ ও আনুগত্যের উপদেশ দিচ্ছি, যদিও সে (আমির) একজন হাবশি দাস হয়। কারণ তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হিদায়াতপ্রাপ্ত খলিফাদের সুন্নত অনুসরণ করবে, তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে। সাবধান থাকবে প্রতিটি নবাবিষ্কার সম্পর্কে কারণ প্রতিটি নবাবিষ্কার হলো বিদআত এবং প্রতিটি বিদআত হলো ভ্রষ্টতা। (আবু দাউদ, হাদিস : ৪৬০৭)

শিক্ষা : আলোচ্য হাদিস থেকে কয়েকটি বিষয় জানা যায় :


১. সালাত আদায়ের পর মাঝেমধ্যে মুসল্লিদের দিকে তাকিয়ে কিছু উপদেশ দেওয়া সুন্নত।

২.  মানুষকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আবেগঘন হওয়া এবং আবেগঘন করা বৈধ; বরং এটি উপদেশ থেকে উপকৃত হতে সহায়ক।

৩.  বিদায়কালে কিছু উপদেশ ও অসিয়ত করা ইসলামী শিষ্টাচারভুক্ত।


৪.  নেতৃস্থানীয় ব্যক্তির আনুগত্য ইসলামে খুবই গুরুত্বপূর্ণ।

৫.  বিরোধ এড়িয়ে চলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

৬.  বিরোধের মীমাংসা করতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে।

৭.  ইসলামের খলিফাদের রীতি-নীতি ও সিদ্ধান্তসমূহ ইসলামের অমূল্য দলিল। সেগুলো বিদআত নয়।

৮.  দ্বিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা নিষিদ্ধ।

৯.  ইসলামের নামে নব-আবিষ্কৃত সব কিছু বিদআত হিসেবে পরিচিত।

১০. আর বিদআত দেখতে যত সুন্দর হোক না কেন, তা ভ্রষ্টতা।


মহান আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তাওফিক দান করুন।

  (আমিন)