বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর সদস্যদের পক্ষ থেকে গণমাধ্যমে একটি খোলাচিঠিও পাঠানো হয়েছে।

 

সোমবার দুপুরে কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। বিলে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির অনুমোদন ও গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে।

 

সংসদে বিরোধী দলের আপত্তি নাকচ করে অধ্যাদেশটি বাতিল করা হয় এবং ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনর্বহাল করা হয়।

 

পদত্যাগ প্রসঙ্গে বিদায়ী কমিশনের সদস্য নূর খান বলেন, সরকারের পক্ষ থেকে সরাসরি পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি। তবে একটি অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছিল। যেহেতু তারা আগের অধ্যাদেশের অধীনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং সেটি বাতিল হয়েছে, তাই পদত্যাগ করাকেই উপযুক্ত মনে করেছেন।

 

এ বিষয়ে কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী জানান, অধ্যাদেশ বাতিল হওয়ার ফলে পূর্বের কমিশন কার্যত আর বহাল নেই।

 

তবে সদস্যদের পাঠানো খোলাচিঠি তিনি এখনো দেখেননি বলে জানান।