সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

মার্চে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব

মার্চে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব

ঢাকা প্রেস নিউজ

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফর করবেন।
 

বাংলাদেশের স্থায়ী মিশন থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও নিশ্চিত করেছে যে, গুতেরেস বাংলাদেশে সরকারি সফর করবেন ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত।
 

গত ৭ ফেব্রুয়ারি, নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতে সরকারের রোহিঙ্গা ইস্যু ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমান তাঁকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
 

এদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেছেন, ‘‘বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দাতা হিসেবে যে ভূমিকা পালন করছে, তার প্রতি সমর্থন নিশ্চিতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করতে চেষ্টা চালিয়ে যাবে। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক অংশীদার, আসিয়ান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বিশেষ দূতের মাধ্যমে কাজ করব।’’
 

তিনি আরও বলেন, ‘‘জাতিসংঘ অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গাদের মধ্যে জরুরি ত্রাণ সমন্বয়, মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইনসহ পুরো মিয়ানমারে নিরাপদ, দ্রুত, টেকসই এবং বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করবে।’’
 

গুতেরেস আশ্বস্ত করেছেন যে, রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে বিশ্বব্যাপী নতুন মনোযোগ আকর্ষণ হবে এবং রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের জন্য একটি বিস্তৃত সমাধান বের করতে সহায়তা করা হবে।
 

রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর এর প্রভাব, রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেছেন গুতেরেস। তিনি আরো জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে জাতিসংঘ পূর্ণ সমর্থন দিচ্ছে।