মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান: “উচ্ছ্বাস নয়, শুকরিয়া আদায় করুন”

নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান: “উচ্ছ্বাস নয়, শুকরিয়া আদায় করুন”

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া রাজনৈতিক নিবন্ধন পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রোববার (১ জুন) সকালে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। তবে দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি কমিশনের ওপর ছেড়ে দিয়েছে আদালত।
 

এ রায়ের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া ২০১৩ সালের রায়টি কার্যত বাতিল হলো। উল্লেখ্য, হাইকোর্টের সেই রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী।
 

সুপ্রিম কোর্টের রায়ের পর জামায়াতপন্থি নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। তবে এই পরিপ্রেক্ষিতে দলের আমির ডা. শফিকুর রহমান এক আবেগঘন আহ্বান জানান ফেসবুক পোস্টে।
 

তিনি লেখেন....
“আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান— আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। বরং নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তার পবিত্রতা ঘোষণা করি এবং তার নামে তাকবির পেশ করি।”

 

তিনি আরও বলেন.....
“আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তার করুণা-সিক্ত করে রাখুন। আমিন।”