শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায়, মাগরিব নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা বসছে।
 

সভায় ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার বিষয়ে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। চাঁদ দেখার সংবাদ ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানানো যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।