মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন, মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন, মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—'তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' শিরোনামে আজ বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করেছে এক বিশাল জনসমাবেশের। সকাল ১০টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। এছাড়া, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকেও নেতাকর্মীরা এসে সমাবেশস্থলের আশপাশে জড়ো হয়েছেন।
 

সমাবেশ ঘিরে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় টানানো হয়েছে মাইক। মাইকে বাজছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তৈরি গান। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন তারেক রহমান।
 

নেতাকর্মীদের অনেকেই হাতে জাতীয় ও দলীয় পতাকা, পরনে টি-শার্ট এবং মাথায় ব্যান্ড পরে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। তাদের স্লোগানে প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে।
 

এদিকে সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
 

তরুণদের আকৃষ্ট করতে বিএনপির এই তিন সংগঠন মে মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচির আয়োজন করে। চারটি বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ শহরে আটদিন ধরে সেমিনার ও সমাবেশের আয়োজনের অংশ হিসেবেই আজকের এই কেন্দ্রীয় কর্মসূচি। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আয়োজন সম্পন্ন হয়েছে।