মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণতন্ত্রের পথ আজও বাধাগ্রস্ত: খালেদা জিয়া

গণতন্ত্রের পথ আজও বাধাগ্রস্ত: খালেদা জিয়া

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বনির্ভরতা, টেকসই উন্নয়ন এবং জাতীয়তাবাদের এক অনন্য রূপকার। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তিনি প্রাণ উৎসর্গ করেছিলেন, সেই গণতন্ত্রের ধারাবাহিক অগ্রযাত্রা আজও বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
 

বৃহস্পতিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

খালেদা জিয়া বলেন, “মে মাসের এই দিনটি প্রতি বছর আমাদের পরিবারের জন্য বেদনাবিধুর একটি স্মৃতি বয়ে আনে। তবে শুধু আমাদের পরিবার নয়, গোটা জাতি এই দিনে হয়ে পড়ে বেদনাহত ও অভিভাবকহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ নাম। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতির মুক্তির সংগ্রামে অবিস্মরণীয় অবদান রেখেছেন। চট্টগ্রাম থেকে সেই ঘোষণা দিয়ে দেশপ্রেম, সততা ও নেতৃত্বের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, শেষ পর্যন্ত সেখানেই তিনি শহীদ হন।”
 

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে। আমি বিএনপির সকল স্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই—শহীদ জিয়ার দেখানো পথ অনুসরণ করে গণতন্ত্র ও টেকসই উন্নয়নের রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে হবে। আমরা আশা করি, অচিরেই বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ঘটবে—এটাই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।”