মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির বর্ধিত সভা শুরু, তারেক রহমানের ভার্চুয়াল সংযুক্তি

বিএনপির বর্ধিত সভা শুরু, তারেক রহমানের ভার্চুয়াল সংযুক্তি

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এই সভার সূচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন। উদ্বোধনী ও সমাপনী পর্বে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন।
 

এই সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

বর্ধিত সভার শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
 

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’ তৈরি করেছে। পাশাপাশি, বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে, যা বর্ধিত সভাকে ঘিরে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
 

এরপর রুদ্ধদ্বার কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে তৃণমূল নেতারা তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন। সভার সমাপ্তি পর্বে তারেক রহমান নীতিনির্ধারণী বক্তব্য প্রদান করবেন।

 

বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ৬ স্তরের প্রায় ৩,৫০০ নেতাকর্মী এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য, মহানগর, জেলা, থানা-উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক এবং সদস্য সচিবরা উপস্থিত রয়েছেন।
 

এছাড়া বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরাও এই সভায় অংশগ্রহণ করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং মনোনয়ন ইচ্ছুক প্রার্থীরাও সভায় উপস্থিত রয়েছেন।

 

সভায় আমন্ত্রিত অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের নাস্তার ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চা ও কফির ব্যবস্থাও থাকবে।

 

এর আগে, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর মাত্র চার দিন পর, আওয়ামী লীগ সরকার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠায়।