শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে প্যানেল চেয়ারম্যানসহ দুইজন আটক

মাদারগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে প্যানেল চেয়ারম্যানসহ দুইজন আটক

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে নাশকতা মামলায় এক ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানসহ দুইজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

 

মাদারগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে প্যানেল চেয়ারম্যানসহ দুইজন আটক


 

পুলিশ জানায়, রোববার (রাত) আনুমানিক ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর এলাকার নিজ বাড়ি থেকে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন (৪৮) কে আটক করা হয়। তিনি ৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সহসভাপতি ছিলেন। শাহিন শাহের দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
 

এছাড়া একই অভিযানে আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা থেকে আমিনুল ইসলাম (৪৯) নামে ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদককে আটক করে পুলিশ। মিজানুর রহমানের দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
 

আটকের পর সোমবার (সকাল) বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃত দুইজনকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
 

এদিকে প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনের আটকের প্রতিবাদে সোমবার সকাল ১০টা থেকে প্রায় আধা ঘণ্টা ধরে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা তাকে মুক্তির দাবিতে মাদারগঞ্জ মডেল থানার গেটের সামনে অবস্থান নেন।
 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নাশকতা মামলায় আটক দুইজনকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।