সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫ দফা দাবিতে কুড়িগ্রামে জামায়াতের মানববন্ধন

৫ দফা দাবিতে কুড়িগ্রামে জামায়াতের মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে জাতীয় সংবিধানের জুলাই সংশোধনের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা জামায়াত শাখা।
 

বুধবার(১৫ অক্টোবর) বিকেল ৪টায় কুড়িগ্রাম জিরো পয়েন্ট শাপলা চত্বরে প্রায় দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

মানববন্ধনে কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া হতে জেলা পরিষদ অফিসের সামন পর্যন্ত রাস্তার দুই ধারে প্লেকার্ড হাতে শত শত জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন।
 

এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী সভাপতিত্বে বক্তব্য রাখেন। 
 

এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকারসহ সদর উপজেলার কমিটির আহবায়ক ও সদস্য সচিবগণ।