শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুস শুক্কুর (৪৫) মারা গেছেন।

দুুর্ঘটনা ঘটেছিল ১৪ জানুয়ারি, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের কোট্টাবাজার এলাকায়, যখন একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায়। এতে আব্দুস শুক্কুরসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আব্দুস শুক্কুর মারা যান।

মৃত্যু ব্যক্তির পরিচয়: সীতাকুণ্ড উপজেলার উত্তর মছজিদ্দা গ্রামের ছবির আহম্মেদ মেম্বার বাড়ির মোঃ আবুল সবুরের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পতিত প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।